আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির কেন্দ্রে অবস্থিত একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ মে) সাততলা ওই ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ সময় প্রচণ্ড বেগে ছড়িয়ে পড়া আগুনের শিখা ও ঘন ধোঁয়ায় ছেয়ে যায় এলাকাটি।
ভিডিওতে দেখা গেছে, ভবনটির উপরের তলা হেলে গিয়ে টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ছে। কমলা রঙের আগুনে জ্বলছে পুরো ভবনটি। জরুরি সেবা বিভাগগুলো বলেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে শতাধিক ফায়ার সার্ভিস কর্মী এবং ২০টি ট্রাক মোতায়েন করা হয়েছে। এছাড়া ওই এলাকায় চলাচলে সতর্ক হতে বলা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/বিকাল ৫:৫০