বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বাখমুত থেকে ওয়াগনার সেনা প্রত্যাহার শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বাখমুত শহর থেকে রুশ সমর্থিত ওয়াগনার বাহিনীর সেনাদের প্রত্যাহার করে নেওয়ার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বাহিনীটির পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন, পহেলা জুনের মধ্যে বাখমুত থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন। যদিও কিয়েভ বলছে, এখনো বাখমুতের কিয়দাংশ দখল করে আছে ইউক্রেনের সেনারা।

তবে ওয়াগনার প্রধান বাখমুতের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়ে জানিয়েছিলেন, তার বাহিনী শহরটিকে নিয়মিত রুশ সেনাদের কাছে হস্তান্তর করবে। সেই ঘোষণা অনুযায়ী ২৫ মে থেকে পহেলা জুনের মধ্যে বাখমুত থেকে ওয়াগনার সেনাতের প্রত্যাহার করা হবে। 

এই যুদ্ধে ওয়াগনার বাহিনীর ২০ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন প্রিগোজিন। তিনি টেলিগ্রামে দেওয়া ভিডিও বার্তায় বলেছেন, ‌‘আমরা আজ হতে বাখমুত হতে সেনাদের তুলে নেওয়া শুরু করেছি।’

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit