বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বিএনপি নেতা চাঁদকে গ্রেফতারের বিষয়টি হাইকোর্টের নজরে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়েছে মর্মে হাইকোর্টকে অবগত করেছে রাষ্ট্রপক্ষ।

 
বৃহস্পতিবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে বিষয়টি অবহিত করা হয়। বিষয়টি আদালতকে অবহিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

এ সময় আদালত বলেন, ফৌজদারি আইন যেভাবে চলে তার বিরুদ্ধে সেভাবেই মামলা চলবে।

এর আগে গত ২২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে পুলিশের সর্বশেষ পদক্ষেপও জানতে চেয়েছিলেন আদালত। বিষয়টি নজরে আনার পর বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহম্মদ ভূঁইয়া জানান, আদালত প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কিনা সেটি জানতে চেয়েছিলেন। পরে রাজশাহীর পুলিশ সুপারের সঙ্গে কথা বলে আদালতকে জানায় ওই ঘটনায় মামলা হয়েছে, তবে আসামিকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি জানানোর পর হাইকোর্ট বলেছেন— মামলা হলে এখন আসামিকে গ্রেফতার করা পুলিশের দায়িত্ব।

উল্লেখ্য, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৩,/বিকাল ৩:২৮

 
 
 
 
 
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit