বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

‘আমরা পুতিনকে হত্যা করতে চাই, তালিকায় আছে প্রতিরক্ষামন্ত্রীও’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের হত্যা তালিকায় রয়েছেন। এছাড়া, রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডারদেরকেও ইউক্রেনের গোয়েন্দারা খুঁজছে বলে তিনি জানান। খবর ডেইলি মেইলের

জার্মানির গণমাধ্যম ডাই ওয়েল্টকে দেয়া সাক্ষাৎকারে স্কিবিটস্কি এসব কথা বলেন। গণমাধ্যমটির পক্ষ তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনের গোয়েন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করছে কিনা। জবাবে স্কিবিটস্কি বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেখছেন যে, আমরা দিন দিন তার কাছে চলে আসছি।”

ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান বলেন, তার বিভাগের লোকজন পুতিনকে এ পর্যন্ত হত্যা করতে ব্যর্থ হয়েছে কারণ পুতিন সবসময় সুরক্ষিত অবস্থায় থাকেন, তবে তিনি এখন মাথা বের করতে শুরু করেছেন। পুতিন যখন জনসমক্ষে আসেন তখন গোয়েন্দা সংস্থার লোকজন নিশ্চিত হতে পারে না যে, এই ব্যক্তি সত্যি পুতিন কিনা।

ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান আরো বলেন, তার অধস্তন সহকর্মীরা রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে হত্যার চেষ্টা করেছে। এছাড়া, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকেও হত্যার চেষ্টা করা হয়েছে।

সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৩,/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit