সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রামগড়ে বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৪২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  রামগড় স্থলবন্দরের  বারৈয়াহাট-হেয়াঁকো-রামগড় সড়কের আধুনিকায়ন ও প্রশস্তকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। বুধবার (২৪ মে ২০২৩ইং ) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি জেলার  রামগড় স্থলবন্দরে ‘বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশ স্তকরণ’ রামগড় উপজেলার  মহামুনি এলাকায় ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু’   ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি  যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে  প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন  সড়ক  পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,  ও  ভারতীয় হাই  কমিশনার প্রণয় ভার্মা।
এ প্রকল্পটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ ও ভারত সরকারের অর্থায়নে নির্মিত হচ্ছে। ৩৮ কিলোমিটার সড়কের প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১১শ’ ৭১২ কোটি টাকা। এ সময় ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সে,র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি;  পার্বত্য চট্রগ্রামের  সংরক্ষিত  আসনের  মহিলা এমপি  বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক,খাগড়াছড়ি পার্বত্য  জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারি ত্রিপুরা, খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি,র বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সড়ক  পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারন, ভারত আরও বেশি বিনিয়োগ নিয়ে আসলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না।জানিয়ে তিনি আরো বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৩,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit