বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

শাকিবকে ১০০ তে ৫০০ দিতে চান অপু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস।সম্প্রতি গণমাধ্যমে তিনি শাকিবের সঙ্গে সিনেমা, বাস্তবজীবন নিয়ে কথা বলেছেন। 

সিনেমায় তাদের জুটি নিয়ে অপু বলেন, শাকিব-অপুর যে ব্যাপার দর্শকরা সেটি ভুলতেই পারেন না, আমাদের জুটিকে মানুষ পজিটিভলি দেখেন। 

শাকিব খান অভিনেতা হিসেবে কেমন?— এমন প্রশ্নের জবাবে অপু বলেন, প্রথমেই শাকিব খান আমার একজন সিনিয়র অভিনেতা। তাকে সম্মান করা ছাড়া বিচার করার শক্তি, সাধ্য বা ক্ষমতা কোনোটাই আমার নেই। কারণ আমি যখন সিনেমায় কাজ শুরু করি, তখন তিনি একজন পরীক্ষিত নায়ক এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। যদিও তার ক্যারিয়ারটা আমাদের জুটির কারণে আরও শক্তিশালী হয়েছে। তার কাছ থেকে অনেক শেখার আছে। 

অপু বলেন, আমার এই সাফল্যের পেছনে ৮০ ভাগ কৃতিত্ব শাকিব খানের। কারণ তিনি যদি আমাকে তৈরি না করতেন, তা হলে আমি আজ অপু বিশ্বাস হতে পারতাম না, সেই জায়গা থেকে তাকে জাজমেন্টের ক্ষমতা আমার নেই।

তবে আমি তার ফ্যানের জায়গা থেকে যদি বলি, তা হলে তাকে ১০০ তে ৫০০ পার্সেন্ট দিতে চাই। তবে সহশিল্পী হিসেবে বলতে গেলে তিনি অনেক বড়মাপের একজন অভিনেতা। নতুন শিল্পীদের সঙ্গে অভিনয়ের সময় তিনি কখনো অনীহা প্রকাশ করেন না। তিনি সবাইকে সহযোগিতা করেন। 

তিনি বলেন, আসলে শাকিব খান বাংলাদেশে এমন একটা নাম, আসলে স্মৃতির পাতায় যাদের নাম লেখা থাকে, যেমন উত্তম কুমার, রাজ্জাক, ফারুক তাদের মতো একজন নায়ক। 

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৩,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit