মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

পাহাড়ের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার…মংসুইপ্রু চৌধুরী

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৪৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ের নারীদের অংশগ্রণ ও যোগ্য করে তুলতে জেলার    ৩’শ ২৬ জন নারী উদ্যোক্তা ও  নারী শিক্ষার্থীকে ৪৮ লক্ষ টাকার প্রণোদনা প্রদান করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। মঙ্গলবার (২৩ মে ২০২৩ইং)  দুপুরের দিকে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে জেলার ৩’শ ২৬ জন নারী উদ্যোক্তা এবং নারী শিক্ষার্থীকে ৪৮ লক্ষ টাকার প্রণোদনা বিতরণ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,খাগড়াছড়ি পার্বত্য  জেলা পরিষদের  সদস্য শতরুপা চাকমা, খাগড়াছড়ি জেলা  ইউএনডিপি-সিএইচটিডিএফ’র জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা, নারী উদ্যোক্তা নিপু ত্রিপুরা ও নারী শিক্ষার্থী তানহা ফারদিন বক্তব্য রাখেন।

বিভিন্ন ক্যাটাগরিতে চাকমা, মারমা ত্রিপুরা ও বাঙালি সম্প্রদায়ের ১২০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ৩০ (ত্রিশ) লক্ষ টাকা এবং ১০৬ জন ছাত্রীদের হাতে ১৮ (আঠারো) লাখ টাকার নগদ অর্থ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। 

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের  চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাহাড়ের নারীদের অংশগ্রণ ও যোগ্য করে তুলতে সব রকমের সহায়তা করা হবে বলে জানিয়ে তিনি বলেন,  সরকার পাহাড়ের পিছিয়ে পড়া নারীদের মেধা-সৃজনশীলতা এবং দক্ষতাকে কাজে লাগাতে বিশেষ মনোযোগ দিয়েছে।

ইউএনডিপিসহ বিদেশী দাতা সংস্থার কাছে এ অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্যকে তুলে ধরতে ঢাকায় প্রতিবছর পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে পার্বত্য মেলার আয়োজন করছে। এতে এখানকার পোশাক-খাবার-হস্তশিল্প এবং সংস্কৃতি সমতল এবং বিদেশীদের নজর কাড়ছে। অনুদান প্রাপ্ত নারী উদ্যোক্তা এবং নারী শিক্ষার্থীদের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের  চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ৯:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit