আন্তর্জাতিক ডেস্ক : বিদেশে কফ সিরাপ রপ্তানির আগে সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা বাধ্যতামূলক করেছে ভারত। মঙ্গলবার (২৩ মে) এক সরকারি বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গাম্বিয়া এবং উজবেকিস্তানে প্রায় ১৯ জন শিশুর মৃত্যুর ঘটনায় ভারতীয় কফ সিরাপের সংশ্লিষ্টতা পাওয়ার পর এই নির্দেশনা এলো।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনো কফ সিরাপ রপ্তানির আগে অবশ্যই সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে এবং বিশ্লেষণের শংসাপত্র থাকতে হবে। আগামী ১ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে।
ভারতের প্রায় ৪১ বিলিয়ন ডলারের ফার্মাসিউটিক্যাল শিল্প রয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গাম্বিয়া এবং উজবেকিস্তানে শিশু মৃত্যুর ঘটনায় তিনটি ভারতীয় কোম্পানির তৈরি কফ সিরাপ পরীক্ষা করে বিষাক্ত পদার্থ খুঁজে পেয়েছে। এরপর ভারতীয় ফার্মাসিউটিক্যাল শিল্প যেন নড়েচড়ে বসেছে।
কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/বিকাল ৫:০৮