সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

কেশবপুরের বেগমপুরে সরকারী সম্পত্তি থেকে ১০ টি গাছ কেটে বিক্রির অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৪৩ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরের বেগমপুরে সরকারী সম্পত্তি থেকে ১০ টি গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ০৪ নং বেগমপুর মৌজার ৫১৮ নং খতিয়ানের ৬৭৯ নং দাগের ৭ দশমিক ৬৭ শতক সরকারী জমির উপর ৬টি মেহগনি গাছ, ১টি আম গাছ ও ৩টি কাঠালগাছ লাগানো ছিল। বেগমপুর গ্রামের মৃত হারাধান দাসের পূত্র তাপস দাস ও মহিতোষ দাস গত ১২ মে উক্ত ১০ টি গাছ বিক্রয় করে আত্মসাৎ করেছে। বিক্রয়কালে উপজেলা ভূমি অফিসে জানানো হলে সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা গাছ কাটতে নিষেধ করলেও তাপস দাস ও মহিতোষ দাস তা না মেনে স্থানীয় ব্যাপারী হোসেনের পূত্র শাহীনের নিকট বিক্রয় করে দেয়। ব্যাপারী উক্ত গাছ কেটে নিয়েছে।

এব্যাপারে সরকারী গাছ আত্মসাৎকারীর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ১৪ মে বেগমপুর গ্রামের বিধান দাস উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বরাবর লিখিত অভিযোগ করেছেন।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit