সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৫১ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। কতিপয় উচ্ছাবিলাসি সদস্য উপজেলা প্রেসক্লাবকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।জানাগেছে, কেশবপুর উপজেলার ভেরচী গ্রামের মৃত ডাক্তার আজিজুর রহমানের বড় পূত্র এস আর সাঈদ ২০১৪ সালে কেশবপুর উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা করে সুনামের সাথে উপজেলা বাসীকে তথ্য সেবা প্রদান করে আসছে। যার ফলে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের একটি প্রতিপক্ষ সৃষ্টি হয়। উপজেলা প্রেসক্লাবের গতিরোধ করতে প্রতিপক্ষরা ক্লাবের সাইনবোর্ড পর্যন্ত নষ্ট করে করে দেয়। এব্যাপারে সাংবাদিক এস আর সাঈদ কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরীও করেন। ক্লাব প্রতিষ্ঠার এক বছরের মাথায় ক্লাবের কয়েকজন উচ্ছাবিলাসি সদস্য প্রতিপক্ষদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে উপজেলা প্রেসক্লাবকে ধ্বংস করার চেষ্টা করে প্রতিপক্ষদের প্রতিষ্ঠানে চলে যায়। এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ মাথা ঠান্ডা করে সৃষ্ট প্ররিস্থির মোকাবেলা করেন। পরবর্তীতে ২০২০ সালে উপজেলা প্রেসক্লাবের কতিপয় সাংবাদিক প্রতিপক্ষদের সাথে হাত মিলিয়ে সেখানে চলে যান। সে সময়েও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ মাথা ঠান্ডা করে সৃষ্ট প্ররিস্থির মোকাবেলা করেন।

এদিকে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে যাদের কোন প্রকার অবদান নেই তারা কয়েকজন সংগবদ্ধ হয়ে গোপনে প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে ক্লাবটাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ক্লাব সম্পর্কে ব্যাপক মিথাচারে নেমেছে। এদিকে ক্লাবের সদস্যদের অবহিত না করে নিজেকে নির্বাচন কমিশনার দাবী করে জাকির হোসেন তফসীল ঘোষণার নাটক সাজিয়েছেন।
এব্যাপারে কেশবপুর উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা সভাপতি এস আর সাঈদ ক্লাবের সকল সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit