রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা ৯ জুলাই খামেনির জানাজায় অংশ নেবে ২ কোটি মানুষ ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, সর্বোচ্চ সতর্কতা জারি করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

সকালে নাস্তা না করার অভ্যাসে হতে পারে তিন রোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১১০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সকালে পাতে কী থাকছে, তার উপর নির্ভর করে সারা দিন কেমন থাকবে শরীরের হাল। কিন্তু অফিস বেরোনোর তাড়াহুড়োয় এবং ব্যস্ততায় অনেকেই সকালের খাবার খেতে ভুলে যান। কিংবা একেবারেই অল্প কিছু মুখে দিয়ে বেরিয়ে পড়েন। পুষ্টিবিদদের মতে, এই অভ্যাস একেবারেই ভাল নয়। শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সকালের খাবার বাদ দিলে চলবে না। সকালের খাবার এড়িয়ে যাওয়ায় দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা।

১) সকালে কিছু না খেলে বাড়তে পারে ওজন। ওজন নিয়ন্ত্রণে রাখার প্রথম শর্ত হল সকালে ভারী কোনও খাবার খাওয়া। দীর্ঘ ক্ষণ না খেয়ে থাকার ফলে শরীর উচ্চ ক্যালোরি যুক্ত খাবার দাবি করে। খিদে মেটাতে তখন ফ্যাট ও চিনি জাতীয় খাবার বেছে নিতে হয়। তাতেই ওজন বেড়ে যায়।

২) সকাল থেকে দীর্ঘ ক্ষণ না খেয়ে থাকার পরে খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। সকালে না খাওয়ার অভ্যাস টাইপ ২ ডায়াবিটিসের ঝুঁকি বাড়ায়।

৩) সকালের খাবার না খাওয়ার অভ্যাস পরবর্তীকালে বা়ড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি। স্মৃতিশক্তি লোপ, ভাবনা-চিন্তার অসুবিধা, সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতার মতো একাধিক সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘ডিমেনশিয়া’ বলে। ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সঠিক সময়ে সকালের খাবার খেতে হবে।

 

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/দুপুর ১২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit