রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ দিনের শেষ বলে মুমিনুলের বিদায় সত্বেও চালকের আসনে বাংলাদেশ ‎আঙ্গরপোতা সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস কারাগারে তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে মিলবে ৪০ হাজার রুপি নওগাঁয় রাতের ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি ও দোকানপাট  আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা ‎লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা,

লামাকাজীতে আশার প্রতিষ্ঠাতা’র স্মরণে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৯৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন (ধলা) মিয়া বলেছেন ফিজিওথেরাপি মানুষের অন্যতম সামাজিক সেবা। ফিজিওথেরাপি চিকিৎসা শুধুমাত্র গরীব জনগণের জন্য নয়, ধনী-গরীব সকল মানুষের জন্যই একটি নির্দিষ্ট বয়সে গিয়ে প্রয়োজন। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার জন্য ফিজিওথেরাপি প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে ফিজিওথেরাপিষ্ট থেকে চিকিৎসা ও পরামর্শ পেলে আর ঔষধ খেতে হয়না। বর্তমানে বিশ্বব্যপি ফিজিওথেরাপী একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি ইউনিয়ন পর্য্যায়ে আশার এ ধরনের ক্যাম্পের আয়োজনে ধন্যবাদ জানান। লামাকাজী ইউনিয়নে পূর্বেও ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্প হয়েছে যা ছিলো সন্তোষ জনক।আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোঃ শফিকুল হক চৌধুরীর স্মরণে আশা লামাকাজী ব্রাঞ্চে তিন দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সোমবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়নে আশা লামাকাজী ব্রাঞ্চে আশা সংস্থার সৌজন্যে তিন দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়। আশা’র সিলেট (সদর) জেলা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার এম জি রায়হান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিলেট ডিভিশনাল ম্যানেজার রুহুল আমিন, লামাকাজি ৭নং ওয়ার্ডের মেম্বার এনামুল হক এনাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমদ (শান্তি মিয়া)।

আশা টুকের বাজার অঞ্চলের সিনিয়র আরএমও মোঃ নাজমুল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশা সিলেট ডিভিশন শিক্ষা অফিসার হাবিবুর রহমান (মাহবুব), আশা লামাকাজী ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল্লাহ আল ফারুক ও বৈরাগীবাজার ব্রাঞ্চ ম্যানেজার চান মিয়া, আশা লামাকাজী ব্রাঞ্চ শিক্ষা সুপারভাইজার শামীম আহমদ, সুপারভাইজার সিরাজুল আলম, আশা বৈরাগী বাজার ব্রাঞ্চ শিক্ষা সুপারভাইজার হুসাইন আহমদ প্রমূখ। ফিজিওথেরাপি ক্যাম্পে দুইটি হুইল চেয়ার ,মেডিসিন ও ব্যাথাজনিত অন্যান্য উপকরণ ফ্রি প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit