রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

পূবালী ব্যাংক দরগাগেইট শাখার ডিপোজিট ক্যাম্পেইন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২১৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মদন মোহন কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) সর্বাণী অর্জুন বলেছেন, বিশ্বের বর্তমান এই ক্রান্তিকালীন সময়ে সঞ্চয়ের কোন বিকল্প নেই। সঞ্চয় সমৃদ্ধির মূল হাতিয়ার। আগে আয় করে পরে ব্যায়ের হিসাব করতে হবে। নতুবা আসছে দিনসমূহে আর্থিক সঙ্কট মোকাবেলা করা আমাদের জন্য দায় হয়ে পড়বে। দেশের ব্যাংকিং সেক্টর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেইন এই ধারাবাহিকতার একটি অংশ। আমাদের সবার উচিৎ ঘরে ঘরে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা।

তিনি সোমবার (২২ মে) সকালে পূবালী ব্যাংক লিমিটেড দরগাগেইট শাখা সিলেট এর উদ্যোগে আয়োজিত ডিপোজিট ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংক সিলেট পূর্বাঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহা ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান।

ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রাজু আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দরগাগেইট শাখা ব্যবস্থাপক কবিরুল ইসলাম, সিলেট পূর্বাঞ্চলের আইন কর্মকর্তা মাহবুব আহসান, ব্যাংকের সিলেট স্টেডিয়াম শাখার ব্যবস্থাপক মাহতাব ফয়েজ, পাঠানটুলা শাখা ব্যবস্থাপক মাকসুদা বেগম, চৌকেদেখী শাখা ব্যবস্থাপক মাহমুদুন্নবী, ইসলামী ব্যাংকিং উইন্ডো ইনচার্জ আল মাহমুদ, মহিলা কলেজ শাখা ব্যবস্থাপক নুরুল আলম, বন্দর বাজার শাখা ব্যবস্থাপক আশিষ রঞ্জন দেব, শাহী ঈদগাহ শাখা ব্যবস্থাপক মাহবুবা বেগম, কালিঘাট শাখা ব্যবস্থাপক মহিদুল ইসলাম এবং শিবগঞ্জ শাখা ব্যবস্থাক সহুল আবিদ চৌধুরী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit