শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

মাটিরাঙ্গাতে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে ভূমি ভূমি সপ্তাহ উদযাপন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৫৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপিত হয়েছে। সোমবার (২২ মে ২০২৩ ইং) সকালের দিকে মাটিরাঙ্গা  উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে ফিতা কেটে  ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী। মাটিরাঙ্গা উপজেলা ভূমি অফিসে যে সমস্ত সেবা রয়েছে  ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের প্রবেশমুখে নামজারির প্রবাহচিত্র রয়েছে।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্ত্রী বলেন,যথাসময়ে ভূমি কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা স্বত্ব বজায় রাখার আহবান জানিয়ে বলেন, ভূমি সকলের অমূল্য সম্পদ। স্মার্ট ভূমি ব্যবস্থা চালু হলে নাগরিকদেরকে খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না, একবার কোথাও ডিজিটাল জরিপ সম্পন্ন হলে, সেখানে ভবিষ্যতে আর জরিপ করার প্রয়োজন পড়বে না। ভূমি নিয়ে মামলা-মোকাদ্দমা ও সীমানা বিরোধ কমে যাবে বহুলাংশে।

এ সময় এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবায়দুল হক,সহ জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী,  শিক্ষক-শিক্ষার্থী  উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit