বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

শনি গ্রহের দখলে সবচেয়ে বেশি চাঁদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : জ্যোতির্বিজ্ঞানীরা শনি গ্রহের ৬২টি নতুন চাঁদ আবিষ্কার করেছেন। তাইওয়ানের অ্যাকাডেমিয়া সিনিকা ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস-এর পোস্টডক্টোরাল ফেলো এডওয়ার্ড অ্যাশটন এ গবেষণার নেতৃত্ব দেন। এ গবেষণায় আরও সহযোগিতা করে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া। ফলে সৌরজগতে সবচেয়ে বেশি চাঁদের মালিক এখন শনি গ্রহ। আগে শনির চাঁদ ছিল ৮৩টি। নতুন ৬২টি চাঁদ খুঁজে পাওয়ায় এখন এ গ্রহের মোট চাঁদের সংখ্যা ১৪৫। শনি এখন সৌরজগের প্রথম ও একমাত্র গ্রহ, যার ১০০টির বেশি চাঁদ আছে।

২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে হাওয়াইয়ের মাউনা কেয়ার শীর্ষে থাকা কানাডা-ফ্রান্স-হাওয়াই টেলিস্কোপের তথ্য ব্যবহার করে নতুন ৬২টি চাঁদ শনাক্ত করা হয়েছে। চাঁদগুলোর দৈর্ঘ্য খুব বেশি নয়। এদের মধ্যে কয়েকটি চাঁদের দৈর্ঘ্য ৩ কিলোমিটারের চেয়ে কম। নতুন আবিষ্কৃত ৬২টি চাঁদের সব কটিই অনিয়মিত। অর্থাৎ, শনি গ্রহের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। এ ছাড়া এ ধরনের উপগ্রহগুলো ঘোরে শনি গ্রহের বিপরীত দিকে। নতুন চাঁদগুলোর মধ্যে কিছু চাঁদ ২০১৯ সালের শুরুর দিকে দেখা গিয়েছিল। তবে সে সময় মনে করা হয়েছিল, এগুলো হয়তো গ্রহাণু।

২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে বৃহস্পতি গ্রহের নতুন ১২টি চাঁদ আবিষ্কার করায় শনি পেছনে পড়ে যায়। ৯২টি চাঁদ নিয়ে সৌরজগতের শীর্ষ চাঁদের মালিক ছিল এত দিন গ্রহরাজ বৃহস্পতি। চার মাসের ব্যবধানে শনি তার শীর্ষত্ব ফিরে পেয়েছে। আমাদের সৌরজগতে এ রকম চাঁদ আছে ২০০টির বেশি। 

বর্তমানে শনির চাঁদের সংখ্যা ১৪৫, বৃহস্পতির ৯২, ইউরেনাসের ২৭, নেপচুনের ১৪, মঙ্গলের ২ এবং পৃথিবীর রয়েছে একটি চাঁদ। আর বুধ ও শুক্র গ্রহের কোনো চাঁদ নেই। অবশ্য বৃহস্পতি ও শনির চারপাশে এমন আরও অনেক উপগ্রহ আছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন ‘স্কাই অ্যান্ড টেলিস্কোপ’-এর মতে, জ্যোতির্বিজ্ঞানীরা বৃহস্পতি গ্রহের তিন কিলোমিটারের মধ্যে এমন আরও কয়েক টন পাথুরে বস্তুর খোঁজ পেয়েছেন।

সূত্র : দ্যা নিউ ইয়র্ক টাইমস।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৩,/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit