সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

তুরস্ক দুতাবাসের উদ্যোগে মনিরামপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২০৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর উপজেলার ভবদহপাড়ের মনোহরপুরে ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার গ্রামীন জনগোষ্ঠির কয়েক’শ রোগিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রোববার বেলা ১২ টায় মনোহরপুর ইউনিয়ন পরিষদ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ঢাকাস্থ তুরস্ক দুতাবাস ও ব্লাডম্যানের উদ্যোগে এবং দারাজ বাংলাদেশ ও টিকার যৌথ সহযোগীতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পের একঝাক বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক আগত গ্রামিন জনগোষ্ঠির কয়েক’শ রোগিদের বিনামূল্যে চিকিৎসা(ব্যবস্থাপত্রসহ ওষুধ সরবরাহ)সেবা দেন। এছাড়াও মনোহরপুরের জনগোষ্ঠির জন্য বিনামূল্যে আগামি ছয়মাসের জন্য টেলিমেডিসিন সেবার আওতায় চিকিৎসা দেওয়ার প্রতিশ্রতি ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। প্রতিমন্ত্রী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় তুরস্ক দুতাবাস, ব্লাডম্যান এবং এই উদ্যোগের ইমপ্যাক্ট পার্টনার দারাজ বাংলাদেজ ও টিকাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান,ব্লাডম্যানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহরিয়ার হাসান জিসান, দারাজের সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার আফিফা সুলতানা। আফিফা সুলতানা জানান, ট্যুর ফর স্যোসাল গুডস সিজন-২ গ্রামীন জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা চ্যালঞ্জ মোকাবেলায় কাজ করছে এ সংস্থাটি।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৩,/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit