বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’: আসামি গ্রেফতার কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন আদালত। 

সোমবার সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। এ সময় আদালত ওই আসামিকে গ্রেফতার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে অভহিত করতে বলেন। 

এ সময় পুলিশের সবশেষ পদক্ষেপও জানতে চান হাইকোর্ট।

আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে রোববার জানানো হয়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। 

বিএনপির নেতা চাঁদের বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ’ দাবি করে প্রতিবাদ জানিয়েছেন আ.লীগের নেতারা।

শুক্রবার সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে চাঁদ প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৩,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit