বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

বাখমুত ঘিরে ফেলার পরিকল্পনা ইউক্রেনের

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া যখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলের জন্য ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সেনাদের বাহবা দিচ্ছে, তখন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন ভিন্নকথা।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, বাখমুত এখনো দখল করতে পারেনি রাশিয়া। শহরটির চারদিক দিয়ে রোববার থেকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। তাদের লক্ষ্য হচ্ছে— শহরটিকে ঘিরে ফেলা।

যদিও ধ্বংসপ্রাপ্ত এই শহর পুরোপুরি দখল করা হয়েছে বলে আগেই দাবি করেছে রাশিয়া। খবর রয়টার্সের।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রোববার বাখমুত দখল করে নেওয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ এবং রুশ সেনাদের ভূয়সী প্রশংসা করেন।

মস্কো-সমর্থিত ভাড়াটে যোদ্ধারা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করলেও ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, বাখমুত শহর ‘দখল করতে’ পারেনি রাশিয়া। জাপানে গ্রুপ অব সেভেন বা জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য হিরোশিমা সফরের সময় ইউক্রেনীয়প্রেসিডেন্ট এ কথা বলেন।

তবে ইউক্রেনের সামরিক সূত্র বিবিসিকে জানিয়েছে, শহরের উপকণ্ঠে কয়েকটি ভবনের নিয়ন্ত্রণ এখনো তাদের হাতে রয়েছে।

বাখমুতের ইউক্রেনীয় সেনা কমান্ডার জেনারেল ওলেক্সেন্ডার সিরস্কি বলেছেন, ৭০ বাসিন্দার এ শহরটির চার দিক থেকে আমাদের সেনারা রুশ সেনাদের ঘিরে ফেলার জন্য অগ্রসর হচ্ছে। বর্তমানে বাখমুতের শহরতলিতে কৌশলগত অবস্থানে অবস্থান করছে।

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৩,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit