মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

মোখার এক সপ্তাহ পর রাখাইনে সাহায্য প্রবেশের অনুমতি জান্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জান্তা সরকারের অনুমতি না পাওয়ায় ঘূর্ণিঝড় মোখা আঘাত আনার এক সপ্তাহ পর্যন্ত রাখাইনে ক্ষতিগ্রস্তদের সাহায্য দিতে পারেনি জাতিসংঘ। সাহায্য কর্মীদের প্রবেশে সৃষ্ট অচলাবস্থার শিথিল হতে শুরু করেছে এবার।  

জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) হালনাগাদ তথ্যে জানায়, রাখাইন রাজ্যে ক্ষতিগ্রস্তদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো শুরু হয়েছে।

জাতিসংঘ বলছে, ঘূর্ণিঝড়ে ওই এলাকায় বাসিন্দাদের জরুরি খাদ্য, ওষুধ ও আশ্রয়ের প্রয়োজন। বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে পরিস্থিতি অনেক নাজুক।

গত ১৪ মে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে মিয়ানমার উপকূলে আছড়ে পড়ে মোখা, যা দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলো মধ্যে একটি।

জান্তারা শতাধিক নিহতের তথ্য স্বীকার করলেও মিয়ানমারের ছায়া সরকার ন্যাশনাল ইউনিটির মতে, চার শতাধিক নিহত হয়েছে মোখায়। তবে বন্যা, অবরুদ্ধ যোগাযোগ ব্যবস্থা ও প্রবেশের অনুমতি না থাকায় প্রকৃত সংখ্যা ও  ক্ষতির সঠিক পরিমাণ জানা কঠিন।

স্থানীয় এক ব্যক্তি জানান, সিত্তের জলোচ্ছ্বাসে ডুবে যাওয়া বেশির ভাগই শিশু ও বয়স্ক মানুষ। পানি সরে যাওয়ার পর ১১০টি মৃতদেহ গণনা করেছেন তিনি।

রাখাইনের রাজধানী সিত্তের বাসিন্দাদের মতে, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, প্রায় এক লাখ রোহিঙ্গা বসবাস করে এখানকার শিবিরগুলোতে।

ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের কক্সবাজারসহ পূর্ব উপকূলে আঘাত হানে। তবে মিয়ানমারের সিত্তে অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি করে ক্যাটাগরি ৫ ঝড়টি। পার্শ্ববর্তী চিন, সাগাইং ও ম্যাগওয়ে অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র :  সিএনএন ও দ্য গার্ডিয়ান 

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit