বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

শুটিং শেষে ফেরার পথে দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : শুটিং শেষ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতের ছোটপর্দার অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের। শনিবার রাতে শুটিং শেষ করে অ্যাপভিত্তিক বাইকে চড়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। জানা গেছে, লরির চাপায় মৃত্যু হয়েছে অভিনেত্রীর। পুলিশ ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সুচন্দ্রা যেই বাইকে ছিলেন সেটির সামনে হঠাৎ করেই একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। এসময় পেছন থেকে একটি লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট থাকলেও সেটি ভেঙে গেছে।

ভারতের ছোট পর্দার পরিচিত মুখ সুচন্দ্রা। ‘গৌরি এলো’ সহও একাধিক ধারাবাহিকে তাকে দেখা গেছে। এদিকে, অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া টলিপাড়াতেও। অভিনেত্রীর পরিচিত এবং সহকর্মীরা সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন। সূত্র : আনন্দবাজার।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit