মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

সুদান ফেরত বাংলাদেশীদের ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : সংঘাতের কারণে সুদান থেকে দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। একইসঙ্গে কেউ পুনরায় বিদেশ যেতে চাইলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। এছাড়াও বিনামূল্যে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হবে।

গৃহযুদ্ধের কারণে এখন পযর্ন্ত ৭ শতাধিক বাংলাদেশি নাগরিককে সুদান থেকে ফেরানো হয়েছে। গত ৮ মে সুদান ফেরত ১৩৬ বাংলাদেশিকে অভ্যর্ত্থনা জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছিলেন, ফেরত আসাদের পুনর্বাসনে নীতিমালা করা হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফেরত আসা যেসব ব্যক্তি দেশে ব্যবসা করতে চান তারা বিনা জামানতে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে। সহ-জামানতে ৫ লাখ টাকা এবং জামানত দিয়ে ৫০ লাখ পর্যন্ত বিনিয়োগ ঋণ পাবেন। আর সুদান ফেরত যেসব কর্মী আবারও বিদেশ যেতে চান, তাদের সহযোগিতা করবে সরকার। যোগ্যতার ভিত্তিতে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে জর্ডান, দক্ষিণ কোরিয়া এবং অন্য যেসব দেশে পাঠাতে অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রী জানান, পুনর্বাসনে আগামী ১৫ দিনে সুদান ফেরতদের ডাটা বেইজ তৈরি করা হবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড অথবা সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রত্যাগত কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/দুপুর ১২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit