মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

সোসিয়েদাদের সঙ্গে হারে বার্সেলোনার উৎসব ম্লান

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক :চ্যাম্পিয়বেশে মাঠে নেমেই হারের মুখ দেখলো বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরেছে জাভির শিষ্যরা।

গত ম্যাচে এস্পানিওলকে হারিয়ে ৪ ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করে কাতালানরা। সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে এই ম্যাচটি ছিল উৎসব করার উপলক্ষ। তবে লেভানদোভস্কিদের সেই উদযাপন ম্লান করে দিয়েছে সোসিয়েদাদ। 

ক্যাম্প ন্যু-তে ৫ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বার্সা। শত চেষ্টা করেও গোল শোধ দিতে পারেইনি। উল্টো ৭২ মিনিটে আরও একটি গোল হজম করে লিগ চ্যাম্পিয়নরা।

শেষ মুহূর্তে লেভানদোভস্কির গোলে অবশ্য ব্যবধানটা কমায় বার্সেলোনা। এই ম্যাচ শেষে শিরোপা উৎসব করার পরিকল্পনা করেছিল কাতালান দলটির। কিন্তু সেই উৎসব ম্লান করে দিলো সোসিয়েদাদ।

 

শুধু তাই নয়, ঘরের মাঠে দলটির বিপক্ষে গত ২৪ ম্যাচের সবগুলো জিতেছিল কাতালান জায়ান্টরা। অথচ শিরোপা উৎসবের রাতে ইতিহাস বদলে দিলো সোসিয়েদাদ।

 

এ জয়ে লিগ টেবিলের শীর্ষ চারে থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়ন লিগ খেলার সম্ভাবনা উজ্বল করলো রিয়াল সোসিয়েদাদ।

 

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/দুপুর ১২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit