মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ইতালিতে ভয়াবহ বন্যা; গৃহহীন ৩৬ হাজারেরও বেশি মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বন্যায় উত্তর-পূর্ব ইতালিতে ৩৬ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন, ক্রমবর্ধমান বন্যা আরও অনেক ঘরবাড়ি গ্রাস করেছে। নতুন ভূমিধসে বিচ্ছিন্ন জনপদ।

শনিবার (২১ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে ভয়াবহ বন্যার কারণে ৩০৫টিরও বেশি ভূমিধস হয়েছে। এমিলিয়া-রোমাগনা অঞ্চলে ৫০০টিরও বেশি সড়ক ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়েছে।

বন্যায় এমিলিয়া-রোমাগনা অঞ্চলের শহর ও শহরের রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে। এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন।

এছাড়া, ৩৬ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ক্রমবর্ধমান জলরাশি আরও ঘরবাড়ি গ্রাস করছে।

বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজে সংশ্লিষ্ট একটি হেলিকপ্টার শনিবার লুগোর কাছে বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, হেলিকপ্টারে থাকা চারজনের মধ্যে একজন আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত শহরগুলোর ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়িগুলো বন্যার পানিতে ডুবে গেছে। বাড়িগুলো প্লাবিত হয়েছে। কিছু বাসিন্দা পানির রাস্তায় সাইকেল চালাচ্ছেন।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit