মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

এল সালভাদরে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে। নিহতদের মধ্যে নারীও রয়েছেন। দেশটির রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি, কয়েকজন নারীও রয়েছেন। নিহতদের মধ্যে অনেকের বয়সই ১৮ বছরের বেশি। জানা গেছে, মূলত গেট বন্ধ হওয়ার পরও বিপুল সংখ্যক ফুটবল ভক্ত স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পদদলিত হওয়ার পর এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিবিসি বলছে, মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা এবং সান্তা আনা ভিত্তিক দল ফাসের মধ্যে ম্যাচ চলাকালীন এই পদদলনের ঘটনা ঘটে। এরপর প্রায় ১০ মিনিট খেলার পর ম্যাচটি স্থগিত করা হয়।

এল সালভাদরের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি টুইট করে বলেছেন, সরকার আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পাঠানোর পাশাপাশি স্টেডিয়ামে কাছাকাছি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit