মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

রোনালদোর ছেলের গায়ে বার্সেলোনার জার্সি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন বেশ ক’বছর আগে। স্পেনের ক্লাবটির সফল খেলোয়াড়ের তালিকায় অবশ্য পর্তুগিজ সুপারস্টার সব সময়ই থাকবেন উপরের দিকে। কিন্তু বাবা লস ব্লাঙ্কোসদের কিংবদন্তি হলে কি হবে, ছেলে মাতেও কিন্তু বার্সেলোনার ভক্ত!

হ্যাঁ, এমনটা বলাই যায়। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর ছেলের বার্সেলোনার জার্সিতে নাচের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ কখনো এক হতে পারে এমনটা ভাবাই যায় না। শিশুদের মনে যদিও এসব প্রতিদ্বন্দ্বিতা কখনোই মাথায় থাকে না। যেটা তাদের পছন্দ হবে, সেটাই পরবে। রোনালদোরে ছেলের ক্ষেত্রেও বিষয়টা এমনই হয়তো হয়েছে।

কিন্তু তারপরও রোনালদোর ছেলে বলে তো কথা! তাই তো মাতেও বার্সেলোনার জার্সি গায়ে দেওয়ায় তা খবরের শিরোনাম হয়েছে স্বাভাবিকভাবেই।

রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তাদের তিন সন্তান বিছানার উপর লাফাচ্ছে। এই তিন জনের একজনের গায়ে ছিল বার্সেলোনার জার্সি।

এখন সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদো বার্সেলোনার বিপক্ষে খেলেছেন মোট ৩৪ ম্যাচ। এর মধ্যে জিতেছেন রেকর্ড ১০ ম্যাচে, ড্র ৯টিতে ও হার ১৫টিতে।

বার্সেলোনার বিপক্ষে ক্যারিয়ারে মোট ২০ গোল করেছেন রোনালদো। রিয়ালে থাকা অবস্থায় প্রায়ই বার্সেলোনার পথের কাটা হতে তিনি। নয় বছরের রিয়াল অধ্যায়ে ক্লাবটির হয়ে ৪৫১ ম্যাচে রোনালদোর গোল ৪৩৮টি।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit