রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

ট্রাক কেড়ে নিল ঘুমন্ত বৃদ্ধের প্রাণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২০১ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে ট্রাক চাপায় ঘুমন্ত শশী ভূষন বাড়ৈ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ছিকটিবাড়ী গ্রামের বাসিন্দা।

শুক্রবার রাত ১১ টার দিকে কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান বলেন, কোটালীপাড়া থেকে গাছ ভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল। অপরদিকে ধান ভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ী থেকে কোটালীপাড়া আসছিল। যানবাহন দু’টি ছিকটিবাড়িতে একে অপরকে সাইড দিতে গেলে ধান ভর্তি ট্রাকটি রাস্তার পার্শ্ববর্তী একটি ঘরের ওপর গিয়ে পড়ে। ওই ঘরে বৃদ্ধ শশী ভূষন বাড়ৈ ঘুমাচ্ছিলেন।

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit