বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

নোবেল নেশা করে প্রতিরাতেই মারধর করত, মুখ খুললেন সালসাবিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৬৫ Time View

বিনোদন ডেস্ক : টাকা নিয়েও শোতে হাজির না হওয়াসহ একাধিক প্রতারণার অভিযোগে গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে। এসময় ডিবি কার্যালয়ে হাজির ছিলেন নোবেলের সাবেক স্ত্রী সালসাবিলও।

ডিবি কার্যালয়ে থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, নোবেলের সঙ্গে যখন আমি সংসার শুরু করি তখন সে খুবই ভালো একজন মানুষ ছিলেন। হুট করে সে একটা চক্রের মধ্যে পড়ে নেশা শুরু করে। তখনই তার আচার-ব্যবহার পরিবর্তন আসে। অন্য এক নোবেলে সে পরিবর্তন হয়। যে এ যাবত যত সমালোচিত কাজ নোবেল করেছে তার সবই নেশাগ্রস্ত হওয়ার পর। 

নেশাগ্রস্ত হওয়ার পর নোবেল তার প্রাক্তন স্ত্রীকে প্রতিরাতেই মারধর করতেন বলে জানান তিনি। ফলে গুলশান থানায় জিডিও করেন সালসাবিল। বিষয়টি উল্লেখ করে গায়কের স্ত্রী বলেন, নোবেলের নেশা গ্রহণের মাত্রা এতোটা বেড়ে যায় যে একটা সময় সে আমাকে প্রতি রাতেই মারধর করত। একদিন আমি ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসেও আমাকে মারতে দেখেন। তারা নোবেলের কাছে তখন জানতে চান আপনি মারছিলেন কেনো? নোবেল তাদের উত্তর দেয় আমার মাথা ঠিক থাকে না তাই আমি তাকে মারি।

নোবেলকে নেশার জগত থেকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছেন বলে জানান সালসাবিল। নোবেলের বাবা-মার সঙ্গে মিলে নেওয়া সব ধরণের চেষ্টাই বিফলে গিয়েছে। তিনি বলেন, ‘নোবেলের পরিবার ও আমার পরিবার মিলে বহুবার চেষ্টা করেছি নোবেলকে ঠিক পথে আনতে কিন্তু পারিনি। সে মাদকের শক্ত একটা সিন্ডিকেটের কবলে পড়ে গেছে। সে ইচ্ছে করলেও যারা তাকে মাদক সরবরাহ করে তারা তাকে ছাড়তে দেবে না।’

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit