বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

অস্কার ট্রফি বিড়ম্বনা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর জন্য অস্কার জয় করে আলোচনায় ভারতীয় প্রযোজক গুনীত মোঙ্গা। অস্কার জয়ের পর থেকেই তিনি আমন্ত্রণ পাচ্ছেন নানা আয়োজনে। সেই অনুষ্ঠানে হাজির হতে গিয়েই তাকে পড়তে হয় নানা বিড়ম্বনায়। অস্কার জয়ের পর থেকে কী ঘটছে তাঁর সঙ্গে, তা নিজেই জানালেন এই নির্মাতা।

যেখানেই যান বিমানবন্দরের কর্মকর্তারা অস্কার ট্রফি দেখতে চান। গুনীতের মতে, আসলে তিনি নন হাতের অস্কার ট্রফিটা নিয়েই সবার যত আগ্রহ। অনেকেই ছবি তুলতে চান। গুনীতের দাবি, ফ্রেমে অস্কারের ট্রফিটি থাকলেই হল, তিনি থাকার কোনো দরকার নেই।

সম্প্রতি এক কমেডি অনুষ্ঠানে এসে গুনীত অস্কার পরবর্তী অভিজ্ঞতা জানিয়ে বলেন, বিমানবন্দরে দেহতল্লাশির সময় তাঁকে আটকে দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। স্ক্যান করতে গিয়ে অদ্ভুত কিছু দেখেছেন তারা। ব্যাগে কী আছে বুঝতে না পারা অবধি তাকে ছাড়া হয়নি বলে জানান গুনীত। তার ভাষায়, ‘ব্যাগের মধ্যে কালো কাপড়ে জড়িয়ে রেখেছিলাম ট্রফি। কিন্তু বিমানবন্দরে তল্লাশির সময়ে এক্স রে মেশিনে কিছু একটা দেখা যেতে আমায় ব্যাগ খুলতে বলা হয়। আমি বলি যে কাপড়ে জড়িয়ে অস্কারের ট্রফিটাই রেখেছি। ওরা বলেন, ‘ওই তো, অস্কারই দেখতে চাইছি। বের করে দেখাও।’ বের করলাম, ওরা দেখলেন এবং ছবিও তুললেন। তার পর আমি ছাড়া পেলাম।’

বর্তমানে প্রযোজক গুনীত রয়েছেন ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে। 

কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৩,/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit