বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

শাহরুখপুত্রকে ছাড়াতে ২৫ কোটি দাবি করা এনসিবি কর্মকর্তাকে তলব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : বছর দুয়েক আগে মাদককাণ্ডে আরিয়ানকে গ্রেফতার করেছিলেন এনসিবি কর্মকর্তা সমীর। ২২ দিন জেলে থাকার পর আরিয়ান জামিনে মুক্তি পান। তবে আরিয়ানকে গ্রেফতার করার কারণে খেসারত দিতে হচ্ছে এই সিবিআই কর্মকর্তাকে।

শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলায় চাকরি খোয়ানো সাবেক এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে থানায় ডেকেছে সিবিআই। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদও করা হয়েছে তাকে। এদিকে সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা রুজু হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, আরিয়ানকে মুক্ত করতে নাকি প্রায় ২৫ কোটি টাকা চেয়ে বসেন সমীর। ভিজিল্যান্স রিপোর্টের ওপর ভিত্তি করে তদন্তকারীদের প্রাথমিক তদন্তের পর সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হয়।
সিবিআই জানিয়েছে, সমীর ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করতে দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। এর পরে তার বিরুদ্ধে মামলা করা হয়।

তবে সমীর দিল্লি হাইকোর্টের কাছে সমন জারি বন্ধ করার অনুরোধ করেছিলেন। পরে হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। তিনি চাইলে মুম্বাই হাইকোর্টেও যেতে পারেন বলে জানিয়েছেন দিল্লি হাইকোর্ট।
সিবিআই আরও জানিয়েছে, ২২ মে পর্যন্ত সমীরের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি হবে না, যদি সিবিআইয়ের থেকে তিনি লিখিত অনুমোদন নেন।

বছর দুয়েক আগে মুম্বাই উপকূলে ভাসমান একটি প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করেছিলেন সমীর। ২২ দিন জেলে থাকার পর আরিয়ানকে জামিনে ছাড়া হলেও দুর্দিন ঘনিয়ে আসে খান পরিবারে। ২০২২ সালের মে মাসে সাক্ষ্যপ্রমাণের অভাবে এনসিবি কর্মকর্তা আরিয়ানের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে নেন।
সিবিআইয়ের অভিযোগ, এ ঘটনায় নাকি খান পরিবারের কাছ থেকে মোটা টাকা ঘুস দাবি করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমীর।

এদিকে সম্প্রতি সমীরের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। প্রায় ১৩ ঘণ্টা ধরে চলে এই তল্লাশি অভিযান। ঘটনার সময় বাড়িতে ছিলেন সমীরের স্ত্রী ও পুত্র। তার পরই নিজের প্রতিক্রিয়া জানান সমীর।

কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৩,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit