বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

আগামী ২৬ মে আসছে পরীমণির ‘মা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৮৮ Time View

বিনোদন ডেস্ক : কথা ছিলো এ শুক্রবার (১৯ মে) মুক্তি পাবে পরীমণি অভিনীত ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটি এক সপ্তাহ পিছিয়ে মুক্তি পাবে ২৬ মে। গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার নিজেই। 

তিনি জানিয়েছেন, প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ পরিবর্তন করা হলেও নির্ধারিত সময়েই কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হচ্ছে। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ২০ মে প্রিমিয়ার হবে সিনেমাটির।

অরণ্য আনোয়ার বলেন, ‘১৯ মে নয়, কান থেকে ফেরার পর ২৬ মে মুক্তি পাবে মা। ২০ মে মার্শে দ্যু ফিল্মে মা সিনেমার স্ক্রিনিং। ২২ মে ঢাকা ফিরব। তারপর ২৬ মে মুক্তি দেওয়া হবে প্রেক্ষাগৃহে। মা মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি এক সপ্তাহ রিলিজ ডেট পিছিয়ে যাওয়ায় আমাদের প্রচার-প্রচারণা এবং দর্শক আগ্রহ আরও বৃদ্ধি পাবে।’

মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে মা সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। 

পরীমণি যখন এ সিনেমার শুটিং করেন, তখন তিনি অন্তঃসত্ত্বা। তাই সিনেমাটি ছেলে রাজ্যর জন্য উপহার হিসেবে দেখছেন অভিনেত্রী। অরণ্য পুলকের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৩,/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit