সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

শার্শা পুলিশ ২ দিনে বিএনপি জামায়াতের ৯ নেতা কর্মিংকে আটক করেছে

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৫৫ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে আরও ৪ বিএনপি নেতা কর্মিকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে। এই নিয়ে গত দুই দিনে শার্শা থানা পুলিশ বিএনপি জামায়াতের মোট ৯ জন নেতা কর্মিকে আটক করেছে। পুলিশ আটককৃতদের একটি পুরানো মিথ্যা ও ষড়যন্ত্র মুলক নাশকতা মামলায় আটক দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছেন।

যার মামলা নং০৮, তাং ১১/০২/২৩। আটককৃতরা হলেন শার্শা উপজেলার দক্ষিন বুরুজবাগান গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শার্শা যুবদল নেতা আব্দুস সালাম, কাশিয়াডাঙ্গা গ্রামের আনছার আলীর ছেলে সেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান (৩৫), রামচন্দ্রপুর গ্রামের চেরাগ আলীর ছেলে যুবদল নেতা ইব্রাহীম কাজী(৪৫), গোগা কালয়িানী গ্রামের গোলাম রসুল ঢালীর ছেলে জামায়াত কর্মি মোঃ শাহ আলম (৪৫) ও একই গ্রামের মোঃ মতলেব আলীর ছেলে মনিরুজ্জামান (৪১), সামটা গ্রামের বজলুর রহমানের ছেলে ই¯্রাফিল হোসেন বাবু( ৪৮), বসন্তপুর গ্রামের তবিবর রহমানের ছেলে মহিদুল ইসলাম বাবলু(৫০), চালিতাবাড়িয়া গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে মোঃ ওলিয়ার রহমান (৬০) ও রাড়িপুকুর গ্রামের রবিউল মোড়লের ছেলে মোঃ জুয়েল হোসেন(৪০)।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, আটককৃতদের কয়েক জনের নামে আগেই নাশকতা মামলা রয়েছে। তিনি বলেন আমাদের কাছে গোপন সংবাদ আছে শার্শার নাশকতা কারীরা আবারো নতুন করে নাশকতা করবে বলে বিভিন্ন পরিকল্পনা করছে। এমেন গোপন সংবাদের মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে প্রকৃত অপরাধীদের আটক করছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানা বিএনপি’র আহবায়ক আলহাজ খায়রুজ্জামান মধু, যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির বলেন শার্শা বিএনপিকে দূর্বল করতে শার্শা থানা পুলিশ ও আওয়ামীলীগৈর এশটি অংম বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে।

তারা বলেন এক দিকে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতাদের উপর হামলা করছে। পুলিশের সামনে মারপিট করছে। অপরদিকে আওয়ামীলীগের সন্ত্রাসীরা সাংবাদিকদের উপরও হামলা করছে। এমন ঘটনায় তারা ক্ষুব্ধ। এ জন্য কোন কারন ছাড়াই পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী কতৃক বিরোধীদের উপর আক্রমন ও গ্রেফতার বন্ধ করতে পুলিশের উদ্ধর্তন কতৃপক্ষের দৃষ্টি কামিনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit