সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

চৌগাছায় গণমানুষের নেতা বিএম সেলম রেজার মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২২৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর)  : যশোরের চৌগাছায় গণমানুষের নেতা বার বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএম সেলিম রেজা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি প্রায় দুই বছর যাবৎ ব্রেন টিউমারে ক্যানসার আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। এ অবস্থায় ১৬ মে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তিনি ঢাকার নিজ বাসভবণে মৃত্যুবরণ করেন। সেলিম রেজা চৌগাছা পৌর শহরের ৫নং বিশ্বাসপাড়া ওয়ার্ডের মরহুম বিএম জামাত আলীর বড় ছেলে। ১৭ মে বুধবার চৌগাছা সরকারি কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী ,এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তার জানাযায় দলমত নির্বিশেষে এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাযা পূর্ব সমাবেশে বক্তৃতা করেন চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন, এ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডেভাকেট মিনরুল ইসলাম মনির, উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মুজিদ, চৌগাছা পৌরসভার মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, সাবেক মেয়র বিএম সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনিপর আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা বিএনিপর যুগ্ম-আহবায়ক এম এ সালাম, ইউনুচ আলী দফাদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরেশদ, হাকিমপুর ইউনিয়েনর চেয়ারম্যান মাসুদুল হাসান, সাবেক প্যানেল মেয়র কামাল আহেমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ স¤পাদক এস এম সাইফুর রহমান বাবুল, বাংলাদেশর সমাজতান্ত্রিক দল বাসদের উপজেলা আহবায়ক আলাউদ্দিন, সাবেক সিভিল সার্জন এ এস এম ডাক্তার আব্দুর রাজ্জাক, চৌগাছা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, সহকারী অধ্যাপক কামরুজ্জামান, মানিবুর রহমান, ফিরাজ কবীর, আবুল কালাম আযাদ, চৌগাছা প্রেসক্লাবের সহ-সভাপিত রহিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ স¤পাদক বাবুল আক্তার, ৫ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা, পরিবারের পক্ষে বিএম সেলিম রেজার চাচাত ভাই কবীর আহেমদ প্রমুখ।

উল্লেখ্য বিএম সেলিম রেজা এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বহু প্রতিষ্ঠান নির্মাণে ব্যাপক ভূমিকা রাখেন। তিনি বশে কয়েকবার জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/সন্ধ্যা ৬:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit