মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আরব বিশ্বে নতুন অধ্যায়ের সূচনা করল সিরিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ প্রায় এক দশকের বেশি সময় পর আরব লীগে ফিরে এসেছে সিরিয়া। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আরব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তাতে অংশ নিয়েছে সিরিয়া

আরব দেশগুলোর সংগঠন আরব লীগে সিরিয়ার এই ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি।

তিনি বলেছেন, আরব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের সম্মেলনে যোগ দেওয়ার মাধ্যমে সিরিয়া আরব বিশ্বের জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে। আরব লীগের ২২ সদস্যের সব দেশ জেদ্দা সম্মেলনে অংশ নিয়েছে। 

আল আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার বৈঠকের দ্বিতীয় দিনে হোসাম জাকি এক বিবৃতিতে সিরিয়া সম্পর্কে এই মন্তব্য করেন। তার এই বিবৃতি আরব লীগের মহাসচিবের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বলেন, সম্মেলনে সিরিয়ার যোগ দেওয়ার মধ্য দিয়ে আরব বিশ্বের জন্য যেমন নতুন অধ্যায়ের সূচনা হলো, তেমনি সবাই এর মাধ্যমে লাভবান হবে। 

আমরা আশা করি, আরব লীগের এই বৈঠকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে তা আরব নাগরিকদের স্বার্থ ও সেখানকার বাস্তবতা তুলে ধরবে, বলেন হোসাম জাকি।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit