বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আসন্ন এশিয়া সফর বাতিল করলেন বাইডেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়ায় আসন্ন সফর স্থগিত করেছেন। সম্ভাব্য ঋণ সংকট এড়াতে আলোচনার জন্য দ্রুত ওয়াশিংটনে ফিরে যাবেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

বাইডেন জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য জাপানে গেছেন, তবে মার্কিন ঋণের সীমা বাড়ানোর জন্য দেশীয় সংকট মোকাবেলায় পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়ায় পরবর্তী সফর বাতিল করা হয়েছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘সংকট এড়াতে সময়সীমার মধ্যে ব্যবস্থা নিতে জি-৭ শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরে কংগ্রেস নেতাদের সাথে বৈঠকের জন্য প্রেসিডেন্ট বাইডেন রোববার যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন।’

এতে বলা হয়, ‘প্রেসিডেন্ট এবং তার দল একটি বাজেট চুক্তি প্রদানের জন্য কংগ্রেসীয় নেতৃত্বের সাথে কাজ চালিয়ে যাবে যাতে এটি প্রেসিডেন্টের ডেস্কে পৌঁছাতে পারে।’

এ-৭ শীর্ষ সম্মেলনের পরে বাইডেন সিডনিতে কোয়াড নেতাদের এক বৈঠকে যোগ দেয়ার কথা ছিল, যা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতকে একত্রিত করবে।

তবে হোয়াইট হাউস বলেছে, বাইডেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজকে ফোন করে এই সফর বাতিল করার কথা জানিয়েছেন এবং তাকে একটি অনির্ধারিত তারিখে ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্টের প্রথম ‘ঐতিহাসিক’ সফরে পাপুয়া নিউ গিনি যাওয়ার কথা ছিল। কারণ ওয়াশিংটন এই অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য বেইজিংয়ের সঙ্গে লড়াই করছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে একটি কূটনৈতিক ব্যাকওয়াটার হিসাবে দেখা হয়েছিল, তবে এটি বাণিজ্যিক, রাজনৈতিক এবং সামরিক প্রভাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই অঞ্চল ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে।

 

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit