বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক গোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হুমকির অভিযোগে : থানায় জিডি নতুন আইনে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে বাধ্য হলেন নেইমার

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলা, নিহত ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়িবহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন দূতাবাসের কর্মী ও দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া হামলাকারীরা দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে অপহরণও করেছে। 

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুক হামলায় দুই কর্মচারী এবং দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নাইজেরিয়ার আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে মঙ্গলবার হওয়া এ হামলার সময় বন্দুকধারীরা তিনজনকে অপহরণ করে। অপহৃত এই তিনজনের মধ্যে একজন ড্রাইভার এবং অন্য দুজন পুলিশ কর্মকর্তা।

ইকেঙ্গা তোচুকউ নামে আনামব্রা প্রদেশের একজন পুলিশ মুখপাত্রের মতে, অপহৃতদের সন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ‘দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দুজন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহন আগুনে জ্বালিয়ে দেয়।’

ওই এলাকাটি বিচ্ছিন্নতাবাদী সহিংসতার জন্য পরিচিত উল্লেখ করে তিনি বলেন, দূতাবাসের গাড়িবহরটি ‘ওই এলাকায় পুলিশ বা কোনো নিরাপত্তা সংস্থার সহায়তা ছাড়াই সেখানে গিয়েছিল’। 

ইকেঙ্গা আরও বলেন, হামলাকারীরা পালিয়ে যাওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছায়।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার হোয়াইট হাউসের একটি প্রেস ব্রিফিংয়ে এ ঘটনাকে হামলা বলে অভিহিত করেছেন। তিনি নিশ্চিত করেছেন, ‘এটা দেখে মনে হচ্ছে মার্কিন কনভয়ের গাড়িতে হামলা হয়েছে’।

কিরবি বলেন, ‘আমি আপনাকে যা বলতে পারি তা হলো, সেখানে কোনো মার্কিন নাগরিক ছিল না এবং তাই কোনো মার্কিন নাগরিক হতাহত হয়নি।’

তবে গাড়িবহরে হামলা ও হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, এ ঘটনায় ‘তদন্তের জন্য নাইজেরিয়ার নিরাপত্তা পরিষেবার সঙ্গে কাজ করছে’ তাদের কূটনৈতিক কর্মীরা।

স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ‘আমাদের কর্মীদের নিরাপত্তা সর্বদা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা দূতাবাসের বাইরে কোনো সফর আয়োজন করার সময় ব্যাপক সতর্কতা অবলম্বন করি।’

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit