শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

আশুলিয়ায় পাওনাদি পরিশোধসহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে অনশন ও সমাবেশ 

আশুলিয়ায় (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৩২ Time View
আশুলিয়ায় (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় বেআইনীভাবে বন্ধ কারখানা চালু ও শ্রমিক কর্মচারীদের বকেয়া টাকা পাওনা পরিশোধের দাবীতে শ্রমিকদের প্রতীকি অনশন ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে মিছিল নিয়ে তারা আশুলিয়া প্রেসক্লাবের শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর পর্যন্ত সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সহযোগিতায় এল,কে কটন এন্ড স্পিনিং মিলস লি: শ্রমিক কর্মচারীরা প্রতীকী অনশন পালন করেন। জানা যায়, আশুলিয়ার বলিভদ্র বাজারে অবস্থিত অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন কারখানা এল কে কটন এন্ড স্পিনিং মিলস লি: কোনপ্রকার নোটিশ প্রদান না করে বিগত ১৫/০৫/২৩ইং তারিখে বন্ধ করে দেয়। শ্রমিকরা প্রতি দিনের ন্যায় গতকাল কারখানায় কাজে যোগদান করতে গেলে কারখানা তালাবদ্ধ দেখতে পায়। সেখানে কারখানা বন্ধের কোন নোটিশও ছিল না।

এসময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, বিগত ১ মাস যাবত কারখানার ম্যানেজমেন্ট কারখানা বন্ধ করে দেওয়ার কথা মৌখিকভাবে শ্রমিকদের জানিয়েছেন। কিন্তু শ্রমিকরা মালিকের লিখিত নোটিশ দেখতে চাইলে তারা তা দেখাই নাই। তাই ইতিপূর্বেই বিষয়টি লিখিতভাবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার উপ-মহাপরিদর্শক এবং শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপারের কাছে তারা লিখিতভাবে জানিয়েছেন। তারা কোন ব্যবস্থা না নেয়ায় মালিক বেআইনী ভাবে কারখানা বন্ধের সাহস পেয়েছে। তাছাড়া এই কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরী এখনও বাস্তবায়ন করা হয় নাই। শ্রমিকদের এখনও ৪/৫ হাজার টাকা করে বেতন দেয়া হয়, যা সরকার ঘোষিত মজুরী ৮ হাজার টাকার কম। বেআইনী ভাবে কারখানা চালিয়ে আজ তা বন্ধ করাও হয়েছে বেআইনী ভাবে। তাই অবিলম্বে বেআইনী ভাবে বন্ধ কারখানা চালু, শ্রমিকদের বকেয়া আইনানুগভাবে পরিশোধ ও সরকার ঘোষিত নিম্নতম মজুরী বাস্তবায়ন চায় তারা।কর্মসূচীতে বক্তব্য রাখেন, গা‌র্মেন্টস শ্রমিক ঐক‌্যলীগ এর কেন্দ্রীয় ক‌মি‌টির সাধারণ সম্পাদক মোঃ সা‌রোয়ার হো‌সেন ও বিপ্লবী গা‌র্মেন্টস শ্রমিক ফেডা‌রেশ‌নের সভাপ‌তি অর‌বিন্দু বেপারী বিন্দু প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৩,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit