বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সরকারের সদিচ্ছা না থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : সরকারের সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশনের এককভাবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (১৫ মে) দুপুরে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ পাননি জানিয়ে সিইসি বলেন, ভবিষ্যতে কি হবে সেটি তো এখনি বলতে পারব না। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছা থাকবে বলে আশা করি। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া বাঞ্ছনীয় বলেও জানান সিইসি। নির্বাচনী আচরণ ভঙ্গকারীদের শাস্তির আওতায় আনার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘লোম বাছতে গিয়ে যদি কম্বল উজাড়’ করে ফেলি সেটা খুব বাস্তব হবে না।

ইসির সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সরকার নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানান জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি সাংবাদিকদের বলেন, আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে, কিছু কিছু বিষয় নিয়ে প্রশ্ন আছে। তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সিইসিকে জানিয়েছি।

এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, এখন পর্যন্ত আমাদের মনে শঙ্কা আছে নির্বাচন সুষ্ঠু হয় কি না। তবে নির্বাচনের বিকল্প নেই। সুষ্ঠু ভোটের আশা করতে তো বাধা নেই। কমিশনের প্রতি আস্থা আছে বলেই এসব বিষয় জানাতে এসেছি। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ক্ষমতাসীন দলের প্রার্থীর হয়ে কাজ করছে এমন অভিযোগ করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৩,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit