বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নির্বাচনের ফল নিয়ে যা বললেন এরদোগান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, দেশের প্রেসিডেন্ট নির্বাচনে তারা ‘স্পষ্ট এগিয়ে’ রয়েছেন। রাজধানী আঙ্কারায় একে পার্টির সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে তিনি এ কথা বলেছেন।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, তুর্কি নেতা বলেছেন, দেশি এবং বিদেশি উভয় ভোট এখনও গণনা করা হচ্ছে, প্রাথমিক ফলাফলে ‘আমরা অনেক এগিয়ে’ রয়েছি।

এরদোগান বলেন, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ২ দশমিক ৬ মিলিয়ন বেশি ভোট পেয়েছেন, তবে চূড়ান্ত ফলাফলে সংখ্যাটি আরও বাড়বে।

গত দুই দশক ধরে তুরস্ক শাসন করা এই নেতা বলেন, ১৪ মে’র নির্বাচনের মাধ্যমে দেশ আরেকটি ‘গণতন্ত্রের উৎসব’ সম্পন্ন করেছে। এই নির্বাচন দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতির একটি সাক্ষী হয়ে থাকল।

‘যারা সংসদে আমাদের জোটকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, তারা অবশ্যই প্রেসিডেন্ট নির্বাচনে স্থিতিশীলতার পক্ষে থাকবে,’ যোগ করেন এরদোগান।

কিউএনবি/অনিমা/১৫ মে ২০২৩,/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit