রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

শিগগিরই পিয়াজ আমদানির অনুমতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : শিগগিরই পিয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। তিনি বলেন, কৃষকের স্বার্থ বিবেচনা করে পিয়াজ আমদানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আমরা দেশের অভ্যন্তরে পিয়াজের বাজার সব সময় মনিটর করছি। এ মুহূর্তে বাজারে পিয়াজের দাম কিছুটা বেশি। কয়েকদিনের মধ্যেই পিয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে।

রবিবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পিয়াজের মূল্যবৃদ্ধি বিষয়ে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় কৃষি সচিব এসব কথা বলেন। এসময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশী বড়ুয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্ৰ বিশ্বাস, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের সম্প্রসারণ অধিশাখার উপ-সচিব মুনসুর আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় পিয়াজের উৎপাদন, চাহিদা ও আমদানির তথ্য তুলে ধরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসময় জানানো হয়, গত দুই বছরে দেশে পিয়াজের উৎপাদন বেড়েছে ১০ লাখ টনেরও বেশি। এ বছর দেশে পিয়াজ উৎপাদন হয়েছে ৩৪ লাখ টনের বেশি। আর বর্তমানে মজুদ আছে ১৮ লাখ ৩০ হাজার টন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৩,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit