মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

তুরস্কবাসী এরদোগানের ভবিষ্যত নির্ধারণ করছে আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনের মধ্যদিয়ে স্পষ্ট হবে প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগানের ২০ বছরের ক্ষমতায় মেয়াদ আরো বাড়বে নাকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি আরো সেক্যুলারের দিকে মোড় নেবে। এ কারণে একে ঐতিহাসিক নির্বাচন হিসেবে বর্ণনা করা হচ্ছে।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।

ধারনা করা  হচ্ছে এ বছর দেশটিতে ছয় কোটি ৪০ লাখেরও বেশি লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তুরস্কের এই নির্বাচনে নতুন ভোটার ৪৯ লাখেরও বেশি। আর এই নতুন ভোটাররাই দেশটির এবারের নির্বাচনে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

প্রত্যেক ভোটার দুটি ভোট দেবেন। এর একটি প্রেসিডেন্ট এবং অন্যটি ছয়শ আসনে সংসদ সদস্য নির্বাচনের জন্য। উভয়েরই মেয়াদ পাঁচ বছর।  

এবারে এ নির্বাচনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগানকে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। কারন তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কুলুচদারুলুর নেতৃত্বে সকল বিরোধী দল একাট্টা হয়েছে।

তারা আশা করছে ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোগানকে পরাজিত করা সম্ভব হবে। অন্যদিকে এরদোগানের প্রত্যাশা বহু চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হওয়ায় ভোটাররা তাকেই বেছে নেবেন।

তবে বিরোধীদের আশংকা এরদোগান হয়তো যে কোন মূল্যে ক্ষমতা ধরে রাখার পাঁয়তারা করছেন। 

 

সূত্র: বাসস

 

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৩,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit