স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হয়েছে। দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচটা তাই সিরিজ নির্ধারণী। তবে এ ম্যাচে অভিজ্ঞ সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। তাই একাদশে পরিবর্তন আনতেই হতো। শুধু সাকিব নয়, বাংলাদেশ মোট তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে রবিবারের ম্যাচটিতে।
আয়ারল্যান্ডের একাদশে পরিবর্তন একটি। গ্রাহাম হিউমের বদলে একাদশে এসেছেন ক্রেইগ ইয়াং। চেমসফোর্ডে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে শুরু হয়েছে খেলা মাঠে গড়াবে। টস অনুষ্ঠিত হয়েছে ৩টা ১৫ মিনিটে। যেখানে জয়ী আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।
সিরিজের প্রথম ম্যাচটি পুরোপুরি হতে পারেনি। প্রথমে ব্যাট করা বাংলাদেশের ইনিংসের খেলা পুরোটা হলেও আইরিশদের ইনিংসে বৃষ্টি হানা দেয়। তাই পণ্ড হয় ম্যাচ। এরপর দ্বিতীয় ওয়ানডেতে জিতে নেয় বাংলাদেশ। সুবাদে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বালবার্নি, পল স্টার্লিং, স্টিভেন ডোহেনি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, ক্রেইগ ইয়াং।
কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৩,/বিকাল ৪:২৮