মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে ইসরাইল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সঙ্গে ইসরাইলের একটি যুদ্ধবিরতি চুক্তি শনিবার রাত থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ২০২১ সালের ১০ দিনের যুদ্ধের পর গাজা সীমান্তের এপার-ওপারের মধ্যে হওয়া সবচেয়ে বাজে সংঘাতের অবসানের লক্ষ্যে মিশরের মধ্যস্থতায় এ চুক্তিটি হয়েছে।

যুদ্ধবিরতিতে দুপক্ষের সংঘাত থেমে যাওয়ার পর বেশ কয়েক দিন জনশূন্য থাকা গাজার রাস্তাগুলোতে ফিলিস্তিনিদের সপ্রাণ উপস্থিতি দেখা গেছে। খবর রয়টার্সের। সড়কে নেমে আসা ফিলিস্তিনিদের অনেকেই উল্লাস ধ্বনি আর গাড়ির হর্ন বাজিয়ে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। অনেকে ছুটে গেছেন সংঘাতে নিহতদের বাড়িতে, শেষ শ্রদ্ধা জানাতে।

সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র দাউদ শিহাব বলেন, মিশরের ঘোষণা মেনে নেওয়ার কথা জানাচ্ছি আমরা। আমরা ততক্ষণ পর্যন্ত এ যুদ্ধবিরতি মেনে চলব, যতক্ষণ পর্যন্ত দখলদাররা তা মানবে। এই যুদ্ধবিরতি চুক্তিটি চূড়ান্ত করার সময়ও দুপক্ষের মধ্যে লড়াই অব্যাহত ছিল। রকেট হামলার সতর্ক সংকেত শোনা গেছে তেলআবিবের উপকণ্ঠ পর্যন্ত।

 ইসরাইলের সেনাবাহিনী জানায়, রকেটের পাল্টা জবাবে তারাও ফিলিস্তিনে ইসলামিক জিহাদ সংশ্লিষ্ট একাধিক লক্ষ্যে আঘাত হেনেছে। যুদ্ধবিরতির খবরে সন্তোষ প্রকাশ করলেও কিছু দিনের মধ্যে ফের সংঘাত বেধে যাবে কিনা, তা নিয়ে শঙ্কায় আছে গাজার বাসিন্দারা। সর্বশেষ গত মঙ্গলবার ভোরে বিমান হামলা চালায় ইসরাইল। তাদের দাবি, ইসরাইলে হামলার পরিকল্পনা করা ইসলামিক জিহাদের কমান্ডারদের লক্ষ্য করে তারা আঘাত হেনেছে

এর পাল্টা জবাবে ইরানপন্থি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটি ইসরাইলকে লক্ষ্য করে হাজারের বেশি রকেট ছোড়ে, যা আতঙ্কগ্রস্ত ইসরাইলিদের বোমা থেকে বাঁচতে বানানো আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য করে। সর্বশেষ পাঁচ দিনের সংঘাতে ইসরাইল ইসলামিক জিহাদের ছয় জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা ও অনেক সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে। এবারের সংঘাত নারী, শিশুসহ ফিলিস্তিনের অন্তত ৩৩ বাসিন্দার প্রাণও কেড়েছে। ইসরাইল লক্ষ্য করে ছোড়া ফিলিস্তিনিদের রকেটে এক ইসরাইলি নারী ও এক ফিলিস্তিনি শ্রমিক নিহত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৩,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit