বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানজুড়ে আজ রবিবার বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। শনিবার রাতে এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, ‘স্বাধীনতা সহজে আসে না। একে ছিনিয়ে আনতে হয়। এর জন্যে ত্যাগ স্বীকার করতে হয়।’ খবর দ্য গার্ডিয়ানের।

তিনি সমর্থকদের প্রতি রবিবার দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রাখার এবং অবিলম্বে নির্বাচনের জন্যে বুধবার প্রচারণায় ফিরে আসার আহ্বান জানান। এর আগে, আল কাদির ট্রাস্ট মামলায় ১৫ দিনের জামিনে মুক্ত হওয়ার পরদিনই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইমরান খান। ভাষণে তিনি দেশটির সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেন। এসময় ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে দেশটির সেনাবাহিনী নৃশংসতা চালিয়েছিল বলেও উল্লেখ করেন। 

শনিবার লাহোরের বাসভবন থেকে দলের নেতাকর্মী ও জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান। তার ভাষণ দেশটির কোনো টিভিতে সম্প্রচার করা হয়নি। এ সময় তিনি তার মুক্তির দাবিতে বিক্ষোভের সময় ভাঙচুর, সহিংসার স্বাধীন তদন্তেরও আহ্বান জানান। তিনি এতে তার দলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। 

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৩,/দুপুর ১:৫১ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit