শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

খাগড়াছড়িতে ঘূর্ণিঝড় ‘মোখা মোকাবেলায়  প্রস্তুতি সম্পন্ন ,১১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১১৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে ঘূর্ণিঝড় ‘মোখা মোকাবেলায়  প্রস্তুতি সম্পন্ন ১১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে পাহাড়ে বসবাসরত মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়ার জন্য মাঠে নেমেছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ,  পৌরসভা,জেলা দুর্যোগ  ব্যবস্থাপনা কর্মকর্তারা।

শনিবার (১৩ মে ২০২৩ইং  ) বিকেল ৫টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো:সহিদুজ্জামান পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের  নিরাপদ আশ্রয়ণ কেন্দ্রে   চলে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন ।এদিকে  খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের উদ্যোগে সকাল থেকে জেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত মানুষকে  নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য   সতর্কতামূলক ঘোষণা জারি  করা হয়। 

ঘূর্ণিঝড় ‘মোখা মোকাবেলায় আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শনে খাগড়াছড়ি  পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি  অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা বাপ্পি চক্রবর্তী, জেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন,বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় “মোখা” উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অবস্থান করছে। কক্সবাজারে ১০ নম্বর মহাপবিপদ সংকেত ও চট্টগ্রাম সমূদ্রবন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক মো:সহিদুজ্জামান  জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা এবং এর প্রভাবে কোনরকম বিদ্যুতের সমস্যা না হয়। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সমস্যার সম্মুখীন না হয়। আমরা এখানে সাময়িকভাবে বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র খুলেছি। পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের জন্য। আশ্রয় কেন্দ্রে আমরা চিকিৎসার ব্যবস্থাও করেছি।খাগড়াছড়িতে ঘূর্ণিঝড় ‘মোখা মোকাবেলায়  সাময়িকভাবে ১১টি নিরাপদ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্যোগের  আগাম বার্তা জানতে হটলাইন-১০৯৪১ নাম্বার কল চালু করা হয়েছে।

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit