বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

মেসির সঙ্গে চুক্তির খবরে তোলপাড়! যা জানাল আল হিলাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৭২ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী মৌসুমে সৌদি আরবেই খেলবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি- বিশেষ সূত্রের বরাতে মঙ্গলবার এমন খবরই দিয়েছিল ফরাসি সংবাদমাধ্যম এএফপি। দলের নাম উল্লেখ না থাকলেও দীর্ঘ দিনের চলমান গুঞ্জনে আর্জেন্টাইন সুপারস্টারের নতুন ঠিকানা আল হিলাল এফসি ধরে নেয় ফুটবল প্রেমীরা। তাৎক্ষণিক বিবৃতিতে মেসির বাবা ও প্রতিনিধি হোর্হে মেসি খবরটিকে ভুয়া দাবি করেন। এবার চুক্তির কথা অস্বীকার করলো খোদ আল হিলাল ক্লাব কর্তৃপক্ষ। খবরটি দিয়েছে স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো। 

সম্প্রতি সৌদি আরব ভ্রমণ করেছেন লিওনেল মেসি। পিএসজি কর্তাদের অনুমতি ছাড়া বিতর্কিত এই সফরে গিয়েই আর্জেন্টাইন সুপারস্টারের আল হিলাল এফসিতে যোগ দেয়ার গুঞ্জন বেড়ে যায়। মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়, মেসির সঙ্গে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি বলে নিশ্চিত করেছে আল হিলাল এফসি। শুধু লিখিতই নয়; মৌখিকভাবেও দুই পক্ষের মাঝে চুক্তি নিয়ে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে সৌদি প্রো লিগের সফলতম ক্লাবটি। তবে মেসির সঙ্গে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছে আল হিলাল।

লিওনেল মেসিকে পেতে আরও তিন ক্লাবের সঙ্গে লড়াই করতে হচ্ছে আল হিলাল এফসিকে। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা চালাচ্ছে তার বর্তমান ক্লাব পিএসজি। নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে ভেড়াতে চেষ্টার কমতি নেই বার্সেলোনার। এমএলএস দল ইন্টার মায়ামি তো দলের ক্লাবের মালিকানার অংশ দিয়ে হলেও মেসিকে ভেড়াতের প্রস্তুত।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit