স্পোর্টস ডেস্ক : েবাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের মধ্য দিয়ে ইতি ঘটবে ওয়ানডে সুপার লিগের চলতি মৌসুমের। তার আগেই শান্তর অনবদ্য সেঞ্চুরি, তাওহিদ হৃদয়ের হাফসেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের দারুণ ফিনিশিংয়ে টাইগাররা স্মরণীয় জয় পেয়েছে। এ জয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) থেকে সুখবর পেয়েছেন টাইগাররা। শুক্রবার দ্বিতীয় ওয়ানডে জয়ের মাধ্যমে এ সুখবর পেয়েছে বাংলাদেশ।
স্বাগতিক দেশ হিসাবে ভারতসহ মূলপর্বে জায়গা করে নেওয়া বাকি সাত দল হচ্ছে- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল জায়গা নেবে বাছাইপর্ব পেরিয়ে। আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে হবে বাছাইপর্ব। সেখানে সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া বাকি পাঁচ দলের (ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস) সঙ্গে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা আরও পাঁচটি দল। তারা হলো নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।
কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/বিকাল ৩:৫৪