বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

জামিন পেলেন ইমরান খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আল-কাদির ট্রাস্ট মামলায় শুক্রবার (১২ মে) কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) হাজির করা হয়। শুনানি শেষে তাকে দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত। এর ফলে গ্রেফতারের মাত্র চারদিনের মাথায় জামিন পেলেন এই পিটিআই নেতা। গত মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে এলে আদালত চত্বর থেকে ৭০ বছর বয়সী এই রাজনীতিককে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের পর অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো পাকিস্তান। 

 এমন পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার (১১ মে) ইমরান খানের গ্রেফতারকে ‘অবৈধ’ বলে অভিহিত করেন পাকিস্তান সুপ্রিম কোর্ট। এর একদিন পর তাকে জামিন দেয়া হলো। ডনের প্রতিবেদন মতে, বিচারপতি মিয়াগুল হাসান ঔরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের বেঞ্চে পিটিআই প্রধানের জামিন শুনানি হয়। এদিন কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সকাল সাড়ে ১১টায় ইসলামাবাদ হাইকোর্টে এসে পৌঁছান পিটিআই চেয়ারম্যান। এরপর তাকে বায়োমেট্রিকের নিয়ে যাওয়া হয়। নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা পর শুনানি শুরু হয়।
 
ডনের প্রতিবেদন মতে, দুপুর ১টার দিকে শুনানি শুরু হয়। কিন্তু একটু পরই জুমার নামাজের জন্য শুনানি স্থগিত করা হয়। জুমার নামাজের পর আড়াইটার দিকে ফের শুনানি শুরু হয়। এ সময় আইনজীবী দলের সঙ্গে ইমরান খানও আদালতে উপস্থিত ছিলেন। তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী খাজা হারিস।    

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit