বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

দুই মাস বাড়বে শস্য চুক্তি, ঘোষণা দিতে পারেন এরদোয়ান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগর দিয়ে রপ্তানির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে করা শস্য চুক্তির মেয়াদ দুই মাস বাড়ানো হবে। আগামী ১৮ মে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এ সংক্রান্ত সিদ্ধান্ত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রথম ঘোষণা দিতে পারেন। প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত একটি সূত্র এ কথা জানিয়েছে।

সূত্রটি জানায়, ‘আমি মনে করি চুক্তিটির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হবে। রাশিয়া শেষবারের মতো এ ব্যাপারে সম্মত হতে পারে। ‘ঐতিহ্যগতভাবে’ চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর ঘোষণা দিতে পারেন।’ সিদ্ধান্তটি ‘আজ বা কাল’ ঘোষণা দেওয়া হতে পারে এমন কথা সূত্রটি উড়িয়ে দেয়নি।

তবে সূত্রটি চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাকে রাশিয়ার ইঙ্গিত বলে অভিহিত করেছে এই আশায় যে গত বছরের ২২ জুলাই ইস্তাম্বুল স্বারকলিপিতে অন্তর্ভুক্ত তাদের বিভিন্ন দাবি বিবেচনায় নেওয়া হবে।

রাশিয়া, তুরস্ক, ইউক্রেন এবং জাতিসংঘের প্রতিনিধিদের মধ্যে ইস্তাম্বুলে আলোচনার পর রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন সাংবাদিকদের বলেন, মস্কো তাদের দাবি পূরণের নিশ্চয়তা না পেলে চুক্তির রাশিয়ান অংশ কাজ করা বন্ধ করে দেবে। এক্ষেত্রে তাদের দাবিগুলো ১৮ মের মধ্যেই পূরণ করতে হবে। তারা কৃষি পণ্য এবং সার রপ্তানি, সুইফট সিস্টেমের সাথে রাশিয়ার কৃষি ব্যাংকের পুনঃসংযোগ এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে উদ্বিগ্ন।

বিশ্ব বাজারে খাদ্য ও সার রপ্তানি কার্যকর করার ব্যাপারে ২০২২ সালের ২২ জুলাই ইস্তাম্বুলে চুক্তি স্বাক্ষর করা হয়। প্রথমে ৪ মাসের জন্য এবং পরে গত নভেম্বরে আরও ৪ মাসের জন্য এ চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

রাশিয়া, তুরস্ক, ইউক্রেন এবং জাতিসংঘের প্রতিনিধিরা শস্য চুক্তির সম্ভাব্য মেয়াদ বৃদ্ধি এবং শস্য ও সার সরবরাহের জন্য রাশিয়ার অংশের কাজ বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে ১০ ও ১১ মে ইস্তাম্বুলে বৈঠকে বসেন। এর আলোচ্যসূচিতে ছিল কৃষ্ণ সাগর শস্য করিডোরের নিরাপত্তা ইস্যু।

সূত্র : সংবাদ সংস্থা বাসস

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit