বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ইমরানের শুনানি ঘিরে উত্তাল পাকিস্তানের রাজধানী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করেই ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে মঙ্গলবার (৯ মে) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়।  ‘অবৈধভাবে আল-কাদির ট্রাস্টকে জমি বরাদ্দ দেওয়ার’ একটি দুর্নীতি মামলায় তাকে আটক করা হয়। প্যারামিলিটারি রেঞ্জার্সের সদস্যরা আদালতের বায়োমেট্রিক ভবনের জানালা ভেঙে ইমরানকে নিয়ে যায়।

যদিও শীর্ষ আদালতের আদেশে আপাতত ইমরান খান মুক্ত, তবে শুক্রবার (১২ মে) তাকে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে হাজিরা দিতে হবে। ইমরানের এই হাজিরা উপলক্ষে কর্মী-সমর্থকদের রাজধানীতে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আর তাদের রুখতে রাজধানী শহরে জরুরি আদেশ জারি করেছে পু। এদিকে, ইমরান খানের শুনানিকে ঘিরে ইসলামাবাদে বিরাজ করছে উত্তাপ। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর শুনানিকে ঘিরে শুক্রবার ইমরান খানের সমর্থকরা রাজধানীতে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে। আর তাদের রুখতে পাকিস্তান পুলিশ রাজধানীতে জরুরি আদেশ জারি করেছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে,  শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) শুনানির সময় সারা দেশ থেকে হাজার হাজার ‘শান্তিপ্রিয় পাকিস্তানি’ তাদের নেতার সাথে সংহতি জানিয়ে ইসলামাবাদে জড়ো হবে।

দুর্নীতির মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় ইমরান খানকে। তার সেই গ্রেফতার পাকিস্তানে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করে এবং এরই একপর্যায়ে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেফতারকে অবৈধ এবং বেআইনি বলে রায় দেয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit