শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

খাগড়াছড়িতে পুলিশের ‘দক্ষতা উন্নয়ন কোর্সের  সমাপনী ও সনদপত্র বিতরণ। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২০৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল  প্রতিনিধি : স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে খাগড়াছড়ি  জেলা পুলিশের আয়োজনে  পুলিশের নায়েক ও কনস্টেবল পদমর্যাদার ৩৫ জন পুলিশ সদস্যদের সপ্তাহব্যাপী ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর ১০ম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে ২০২৩)  পুলিশ অফিসার্স  মেসে এ সার্টিফিকেট  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।

এসময় খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার  জিনিয়া চাকমা , অতিরিক্ত পুলিশ  খাগড়াছড়ি ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মানুষের পেশা ও আচরণগত উৎকর্ষ সাধন হয় প্রশিক্ষণ কর্মীদের মোটিভেশন প্রদান করে, কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়।

ফলে তারা অর্জিত বাস্তব জ্ঞানকে সফলভাবে প্রয়োগ করতে সক্ষম হয়। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতার বিকাশ ঘটে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব বৃদ্ধি পায়। প্রশিক্ষণের বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে খাগড়াছড়ি  জেলা পুলিশকে আরো সমৃদ্ধ করতে নির্দেশ প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৩,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit